হোম > সারা দেশ > ঢাকা

ইনডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম শামসুর রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের অনুসন্ধানের সঙ্গে পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ যুক্ত করা হয়। অনুসন্ধানের একপর্যায়ে শামসুর রহমান ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবের অর্থ ও মালিকানা হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তরের চেষ্টা করছেন। এতে অভিযোগের বিষয়ে অনুসন্ধানকাজ ব্যাহত হবে।

জনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলা

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

মিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা

আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল