হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা শেষে বাড়ি ফিরল মাইলস্টোনের আরও ২ শিক্ষার্থী

ঢামেক প্রতিবেদক

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। ফাইল ছবি

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুজন শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলো হাফসা খান (১১) ও রাইয়ান (১৪)।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় হাফসা ও রাইয়ান হাসপাতালে ভর্তি হয়েছিল। দুজনের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন তারা দুজন সেরে উঠেছে। এ জন্য আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনো ১১ শিক্ষার্থী ভর্তি রয়েছে। ইনস্টিটিউটে ২০ জন মারা যায়।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, তিনজন অভিভাবক ও একজন আয়া রয়েছেন। বিমানের পাইলটসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬।

ভিশন-৭১ ডেভেলপমেন্টের আতিক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট ক্রোক

উত্তরায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

আলোচিত সমন্বয়ক রিয়াদ এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

ইবি শিক্ষিকা হত্যা: লিখিত স্টেটমেন্টে হত্যার কথা স্বীকার করলেন অভিযুক্ত ফজলুর

খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৫০ ভরি সোনা-রুপা লুটের দাবি

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

‘দেশে ফিরে মনভরে শ্বাস নিতে পারছি’

প্রথম রিটার্নেই ২ কোটি টাকার ঘোষণা এপিএসের গাড়িচালক ভাইয়ের