হোম > সারা দেশ > ঢাকা

পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার ঢাবির ২ ছাত্রলীগ নেতা

ঢাবি প্রতিনিধি

গ্রেপ্তার দুই শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই নেতা। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা তাঁদের আটক করে প্রক্টরিয়াল মোবাইল টিমকে খবর দিলে পুলিশ ও প্রক্টরিয়াল টিম এসে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার দুজন হলেন—ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিজয় একাত্তর হল শাখার শীর্ষপদপ্রত্যাশী আবুল হাসান সাইদি এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের ঢাবি শাখার উপদপ্তর সম্পাদক কাজী শিহাব উদ্দিন তৈমুর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুজন পরীক্ষা দিতে এলে অন্য শিক্ষার্থীরা আপত্তি জানান। তখন তাঁদের আলাদা কক্ষে রাখা হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায়। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ আসে। তাঁদের শাহবাগ থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার দুই ছাত্রের নামে মামলা রয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে