হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে রিসোর্টের পুলে ডুবে ভাইবোনের মৃত্যু, বাবার দাবি হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে একটি রিসোর্টের সুইমিং পুলে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গার্ডেন পার্ক নামের এক রিসোর্টে এই দুর্ঘটনা ঘটে। তবে তাদের বাবার দাবি হত্যা করা হয়েছে।

মৃত ভাইবোন হলো তানজিদ হুসেন ফাহিম (৩) ও আদিজা আক্তার (৫)। তারা কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ এলাকার মোখলেসুর রহমান মিন্টুর ছেলেমেয়ে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দিলে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত ছেলেমেয়ের বাবা বলেন, ‘আমার স্ত্রী ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু সে বাসা থেকে বের হয়ে ডাক্তারের কাছে না গিয়ে বন্ধু জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে যায়। সেখানে গিয়ে আমার সন্তানদের খোঁজ রাখেনি। অসাবধানতাবশত পার্কের পানিতে ডুবে তারা মারা যায়। আমার ধারণা, তারা ইচ্ছে করেই আমার সন্তানদের মেরে ফেলেছে। এটি কোনো দুর্ঘটনা না, হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

এ ব্যাপারে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের বাবা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’ 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে