হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে ফের গোলাগুলি, শিশুসহ আহত ৩

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে ফের গোলাগুলি হয়েছে। এতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমিন (২৭),শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। র‌্যাবের একটি দলও সেখানে গিয়েছে। শুনেছি এখনো গোলাগুলি চলছে। তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’

এর আগে গত ২৪ অক্টোবর বেলা ১১ টার দিকে বিহারী ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. ওমর ফারুক (২০) নামে এক যুবক আহত হন। এ ছাড়াও ৪ সেপ্টেম্বর এবং ৬ আগস্ট পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়।

এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিবৃত্ত করতে পারছে না। বিহারী ক্যাম্পের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ঘিরে এই গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটি গ্রুপ আরেকটি গ্রুপ থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই সংঘর্ঘে জড়িয়ে পরছে।

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি