হোম > সারা দেশ > ঢাকা

হকার্স মার্কেটের অবৈধ দোকান গুঁড়িয়ে দিচ্ছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গুলিস্তানের হকার্স মার্কেটের ১৪৭টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ডিএসসিসি।

উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান। তিনি বলেন, ‘আগে বারবার নোটিশ দেওয়া হয়েছিল এসব ফাঁকা করার জন্য। এরই ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ হকার্স মার্কেটের ১৪৭টি অবৈধ দোকান উচ্ছেদ করতে আমরা অভিযান পরিচালনা করছি।’ 

এদিকে দোকানমালিকেরাও জানিয়েছেন, এর আগে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মার্কেটের তানজিল ফ্যাশন নামের দোকানমালিক আব্দুল মালিক বলেন, ‘আগে নোটিশ দিয়েছে, কিন্তু আমরা বুঝিনি যে আজই উচ্ছেদ অভিযানে আসবেন তাঁরা। তাঁদের উপস্থিতি দেখে আমরা দোকানের মালামাল সরিয়ে নিচ্ছি।’ 

তবে মা খেলা ঘর নামের একটি দোকানের মালিক ইব্রাহিম বলেন, ‘আমাদের আগে কিছু জানানো হয়নি। ঈদ করে কাল গ্রাম থেকে আমরা ফিরেছি। আজ এখানে সিটি করপোরেশনের লোকজন এসেছে, আমরা মালামাল সরিয়ে নিয়েছি। কিন্তু আমাদের বেশি সময় দেওয়া হয়নি।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে