হোম > সারা দেশ > ঢাকা

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

সুপ্রিম কোর্ট এলাকায় আইনজীবীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্ট থেকে শুরু হয়ে মাজারগেট দিয়ে সড়কে বের হয়ে কদম ফোয়ারা প্রদক্ষিণ করে বার কাউন্সিলের গেট দিয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আইনজীবীরা নানা স্লোগান দেন। তাঁরা ইসকন নিষিদ্ধের দাবি জানান।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

কর্মসূচির বিষয়ে ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, বুধবার দুপুর ১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করা হবে।

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

চারুকলায় বর্ষা উৎসব ‘ঘনঘটা ২’, মঞ্চ মাতালেন ৩০০ নৃত্যশিল্পী

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি