হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলা: পুলিশ ৪৬ জনকে আসামি করলেও সাজা হয় একজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদা থানায় ১০ বছর আগে দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতা কর্মীকে খালাস দেওয়া হয়েছে। আর কারাদণ্ড দেওয়া হয় জহিরুল ইসলাম নামে একজনকে। তিনি বিএনপি কর্মী বলে জানা গেছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় জহিরুল ইসলাম অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদালতের পিপি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আদালত রায়ে উল্লেখ করেন, ৩৮ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর রাজধানীর মুগদার আনন্দ ব্রিজ এলাকায় বিএনপি জামায়াত নেতা কর্মীরা অবৈধ সমাবেশ করে গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের কর্তব্য কাজে বাধার সৃষ্টি করে। এ সময় জহিরুল নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

পরে মুগদা থানা-পুলিশ বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করে। ২০১৫ সালের ২২ এপ্রিল ৩৯ জনকে আসামি করে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়।

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নবী

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ দালাল আটক

দুদকের তলবে হাজির হননি বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদ

হত্যাসহ ৩ মামলায় মমতাজের জামিন

রাজধানীর পল্টনে ২৮ মামলার আসামি লালন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৫৯২ মামলা, এবারও শীর্ষে মিরপুর

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব

অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার