হোম > সারা দেশ > ঢাকা

নাবিল গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রী মোছা. ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনের বলা হয়েছে—নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যগণ তাঁদের সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল-জালিয়াতি, প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন এবং তা আত্মসাৎ করেন। এসব অভিযোগ দুদকে তদন্তাধীন রয়েছে।

এতে আরও বলা হয়, অনুসন্ধান কার্যক্রম চলাকালীন বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে-অভিযুক্ত ইসরাত জাহান যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলে দুদকের অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

উল্লেখ্য, নাবিল গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের অন্যান্য সদস্যদের ইতিপূর্বে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের বিপুল পরিমাণ সম্পদ প্রয়োগেরও নির্দেশ দিয়েছেন একটি আদালত।

বাঁশেরকেল্লা ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেকআপ আর্টিস্ট সাদিয়াকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আশরাফকে আসামি করে মামলা

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করে দিল সিআইডি

হাটবাজার ও শপিং মলে জাল নোট সরবরাহ করতেন তাঁরা

ছেলের সঙ্গে ধস্তাধস্তি, বাবা নিহত

সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ সেপ্টেম্বর

ফেসবুকে ‘তান্ত্রিক’ সেজে অর্থ আত্মসাৎ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৩