হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুর শাহআলীতে আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

আল-আমিনকে হাসপাতালে আনা হৃদয় মিয়া বলেন, তাঁরা মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকেন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল-আমিন। হৃদয় তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁরা সকালে কাজের জন্য মিরপুর-১, শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসেছিলেন। আল-আমিনকে সেখানে রেখে একটু দূরে নিজের কোদাল আনতে যান হৃদয়। কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আল-আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাঁকে ধরছে না। তখন তিনি নিজেই হাসপাতালে নিয়ে আসেন। 

নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাঁদের বাড়ি বরগুনা জেলটর বেতাগী উপজেলার কালকাবাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পান। এক মেয়ের জনক ছিলেন আল-আমিন। তাঁর স্ত্রী হিরা ৮ মাসের অন্তঃসত্ত্বা। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, তাঁরই এক সহকর্মী আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে। 

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের স্বজন ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তাঁর এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়েছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে