হোম > সারা দেশ > ঢাকা

গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল ভবনে অবস্থান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের গেইট কিপার/গেইট ম্যান অ্যাসোসিয়েশন পূর্ব ও পশ্চিম অঞ্চলের কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রকল্পভিত্তিক ১ হাজার ৫০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। আজ রোববার (১০ মে) দুপুরে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের গেটকিপার/গেটম্যান অ্যাসোসিয়েশন পূর্ব ও পশ্চিম অঞ্চলের কর্মীরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

তাঁরা বলেন, ২০১৮ সালে মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১৯৮৫ সালের নিয়োগ বিধি অনুযায়ী ১ হাজার ৫০৫ জন গেটকিপার ও গেটম্যান সরাসরি নিয়োগ পান। একনেকের নির্দেশনা অনুযায়ী তাঁদের রাজস্ব খাতে স্থানান্তরের কথা বারবার বলা হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি।

তাঁরা আরও বলেন, ‘চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত কমলাপুর প্রশাসনিক ভবনের সামনে ১৭ দিন কর্মসূচি পালন করেছি। ওই সময় আন্দোলনে অংশ নেওয়া ৯ সহকর্মীর মৃত্যু হয়েছে।’

সংগঠনটির দাবি, এ পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও একনেক পর্যায়ে ১৫টি সভায় প্রকল্পের আওতায় কর্মরত অভিজ্ঞ গেটকিপার ও গেটম্যানদের দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক ও সহকারী নির্বাহী প্রকৌশলীরাও এ বিষয়ে সুপারিশ করেন। ২০২৪ সালের ১৮ আগস্ট এক দফা দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে তৎকালীন সচিব, মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বছর ১ নভেম্বরের মধ্যে যোগদানপত্র দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী শতাধিক গেটকিপার ও গেটম্যানরা।

রাজধানীতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে পথচারী নিহত

ঢাবির কুয়েত মৈত্রী হলে অসুস্থ শতাধিক ছাত্রী, বসেছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প

১১৩ বছরের কেসিদে ইনস্টিটিউটের সভাপতি নাসির ও সম্পাদক জামাল

সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার

বসতঘরে আগুনে দম্পতির মৃত্যু

হাওরাঞ্চলে বিপর্যয়ে দায়ীদের বিচার দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

মন্ত্রণালয়ের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক তিন, মামলা দায়ের

রাজধানীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ ‘কারবারি’ গ্রেপ্তার

আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দিলেন হকারেরা, আহত আরও ৫

২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফোম কারখানার আগুন, দ্রুত ছড়ায় দাহ্য পদার্থে