হোম > সারা দেশ > ঢাকা

কারওয়ান বাজারে ৯ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ছবি: সংগৃহীত

বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে এই অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ সংরক্ষণে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জনস্বার্থে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

নির্যাতনের জেরে কেরানীগঞ্জে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ২০

ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি

হোলি আর্টিজান এখন ‘ওরো বেকারি’ নামে জমজমাট

ভাগনের ৫ বছরের সাজার রায় শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা