হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা জেলা আ.লীগের সম্মেলন শুরু 

নিজস্ব প্রতিবেদক ঢাকা

শুরু হয়েছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলা ইউনিটের সম্মেলন। আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরের মাঠে (পূর্বতন বাণিজ্য মেলার মাঠ) জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কার্যনির্বাহী সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ আরও অনেকে।

সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই সাজ সাজ রব ছিল সম্মেলনস্থলে। ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলন উপলক্ষে সকাল থেকেই পুরোনো বাণিজ্য মেলার মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিপুল পরিমাণে ব্যানার, ফেস্টুনসহ স্লোগান দিতে দিতে তাঁরা সম্মেলনস্থলে হাজির হন। তবে সম্মেলন শুরু হওয়ার সময়ও বেশ কিছু আসন ফাঁকা ছিল।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে