হোম > সারা দেশ > ঢাকা

বিডিআর বিদ্রোহ মামলার আসামি ঢামেকে মৃত্যু

প্রতিবেদক, ঢামেক

বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী সাইদুর রহমান (৫৭) নামের ওই আসামিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ফয়সাল আরও জানান, মৃত সাইদুর বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তাঁর কয়েদি নম্বর ৪৪৫ /এ এবং বাবার নাম হাবিবুর রহমান। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে