হোম > সারা দেশ > ঢাকা

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: আজকের পত্রিকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের এ বঞ্চনা ঘোচাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘১৮ কোটি মানুষ এত দিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে। তাদের বঞ্চনার কথা কে দেখবে? আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা ঘোচাতে চাই। তারা এত দিনে সুযোগ এসেছে আমাদের, ইনশা আল্লাহ আমরা এ সুযোগটা নেব।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সিইসি নাসির উদ্দীন বলেন, ‘আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। জাতির কাছে যে ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা ছাড়া লড়াই কঠিন হবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা হালনাগাদ কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠু ও নির্ভুল তথ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। হালনাগাদের সময় জন্মনিবন্ধন বা শিক্ষাসনদ অনুযায়ী নাম, বয়স ও ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং দ্বৈত ভোটার বা দুবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। শতভাগ নির্ভুল হালনাগাদ ভোটার তালিকা করতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

‘সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব’—স্লোগানে আজ ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিক এবং বিগত সময়ে যাঁরা হালনাগাদে বাদ পড়েছেন, তাঁদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে