হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীবাড়িতে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

টঙ্গীবাড়িতে দৈনিক আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও টঙ্গীবাড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মাসুমের আয়োজনে টঙ্গীবাড়ি প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হয়। 

টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গিবাড়ী উপজেলা শাখার সভাপতি ও নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক জনাব মো. সাইফুর রহমান, টঙ্গীবাড়ি থানা ওসি তদন্ত মো. শফি উদ্দিন, সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম বিপ্লব। 

প্রধান অতিথির বক্তব্যে মোল্লা সোহেব আলী বলেন, ‘টঙ্গীবাড়িতে মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিক ও পুলিশ আমরা একসঙ্গে কাজ করব। আমি আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’ 

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহ সভাপতি ফরমান দেওয়ান, শেখ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক অনিক শেখ, সাংবাদিক সালমান হাসান, হোসাইন হাওলাদার, আরিফ মোল্লা, শুভ মাঝি প্রমুখ।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

উত্তরায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ ম্যাচ দেখে উত্তরায় বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

মেট্রোরেলের সেফটি অডিটের পর ২৮ সুপারিশ বাস্তবায়নে নেমেছে ডিএমটিসিএল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে সাবেক স্বামীর অস্ত্রের কোপে নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার