হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮১৭। আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি–পিসিআর ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন ও ১০১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬, রায়পুরায় ৩, বেলাবতে ৫, মনোহরদীতে ১, শিবপুরে ৯ ও পলাশ উপজেলায় ৫ জন। নমুনার সংখ্যা বিবেচনায় করোনার শনাক্তের হার ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯২৫, শিবপুরে ৪১৮, পলাশে ৭৪৩, মনোহরদীতে ২৫৯, বেলাবতে ২২০ ও রায়পুরা উপজেলায় ২৫৩ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬০। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ৩৬ ও হোম আইসোলেশনে রয়েছেন ৩২৪ জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশে ৫, বেলাবতে  ৭, রায়পুরায় ৮, মনোহরদী ৪ ও শিবপুরের ৭ জন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে