হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণসামগ্রী চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণসামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডিএমপি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রী (স্ক্রাব) চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)। এদের কাছ থেকে হাসপাতাল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানা সূত্র জানায়, গত মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ -এ নির্মাণাধীন প্রকল্পের প্রকৌশল শাখা থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ মিনি ট্রাকে করে চুরি করে নিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়।

মামলা হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় পুলিশ। এর ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে আল মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি মিনি ট্রাকে থাকা চুরি হওয়া নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন জানান, তারা সংঘবদ্ধ একটি চোর চক্রের সক্রিয় সদস্য। হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রী পরিকল্পিতভাবে চুরি করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা