হোম > সারা দেশ > ঢাকা

কিছু বাসে অর্ধেক ভাড়া কার্যকর হয়নি: এনায়েত উল্যাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর হয়েছে। তবে কিছু কিছু জায়গায় অল্পসংখ্যক বাসে এখনো অর্ধেক ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ পাচ্ছেন। 

আজ মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে খন্দকার এনায়েত উল্যাহ আরও জানান, বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করার বিষয়ে এবং ভাড়ার চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত নয়টি ভিজিল্যান্স টিম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত মালিক সমিতির এই ভিজিল্যান্স টিমের কার্যক্রম চলমান থাকবে। 

এদিকে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করাসহ বিআরটিএর নির্ধারিত ভাড়ার চার্টের বাইরে অতিরিক্ত কোনো ভাড়া যেন আদায় করা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার সব রুট মালিক সমিতি এবং পরিবহন কোম্পানির নেতাদের কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন