হোম > সারা দেশ > ঢাকা

কনক সারোয়ারের বোনকে জামিন দিতে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিন রাকাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। 

তবে মাদক মামলায় কোনো আদেশ দেননি আদালত। রাকা প্রবাসে থাকা সাংবাদিক কনক সারোয়ারের বোন। 

এর আগে গত ৭ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের মামলায় রাকা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। 

গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরপর তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদক আইনে মামলা করে র‍্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ওই দুই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন রাকা। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে