হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তাঁদের আরেক ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুরে এ সংঘর্ষ হয়। তখন বেশ কয়েকটি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত দুজন হলেন ওই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খোয়াজপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ছাড়া আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় তরুণ পলাশসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের সময় সাত-আটটি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

এসব তথ্য নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

মোবাইল ব্যাংকিংয়ে বিপুল লেনদেনের অভিযোগ, ভাটারার সেই ওসিকে বদলি

ঈদযাত্রার আগে যাত্রীদের শেষ মুহূর্তের কেনাকাটা, ভিড় মার্কেটগুলোতে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায়

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার

শেষ সময়ে পাঞ্জাবির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাট: দুই মামলায় রিমান্ডে ১৬ জন

রাজধানীর টার্মিনালগুলো ঘিরে সজাগ র‍্যাবের ৩২ টিম

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু

দুই চীনা নাগরিকসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের মামলায় রিমান্ডে ১১