হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি 

বাসে যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার ফুলবাড়ীয়ার উদ্দেশে যাচ্ছিল শুভযাত্রা কো: প্রা: লি: পরিবহনের একটি বাস (মানিকগঞ্জ ব ১-১০০১৮)। চালক যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি থামাতেই ধারালো চাকু হাতে দুজন ব্যক্তি বাসে ওঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন।

ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

আলকামা আজাদ নামে বাসের এক যাত্রী বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন এর মাঝামাঝি ব্রিজের কাছাকাছি যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি দাঁড়িয়েছিল। এ সময় দুজন ছিনতাইকারী বাসে উঠেন। তাদের দুজনের হাতেই ছুরি ছিল। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হেল্পারসহ তিনজন আহত হন। এ সময় বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১

ঢাকার যানজট : এপ্রিলেই পরিবর্তনের প্রত্যাশা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন