হোম > সারা দেশ > ঢাকা

ব্রডকাস্টারস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক হলেন রাইসুল

বেসরকারি রেডিও ও টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশের (এনবিএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী। 

শুক্রবার (২৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রাইসুল হক চৌধুরী, ২০১১ সালে দেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজে সংবাদ উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন। এর আগে তিনি একুশে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বর্তমানে এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আইএসইউ-এর জনসংযোগ বিভাগের প্রধান হিসেবেও নিজ মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন নিয়মিত। 

নির্বাচনে এনবিএ সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. সাকলায়েন রাসেল (মাই টিভি), সহসভাপতি পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মোহাম্মদ ইমতিয়াজ, বৈশাখী টেলিভিশনের মেহের ই খোদা দ্বীপ, এনটিভির নাজনীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টিভির মুজাহিদুল ইসলাম শিব্বির, কোষাধ্যক্ষ বাংলা ভিশনের নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আশিক তমাল, দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের মামুন উর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাই টিভির হাফিজ খন্দকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের রঞ্জু ইফতেখার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের মাহমুদুল হাসান জাহিদ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের আতিকুর রহমান আতিক, আইন সম্পাদক আরটিভির পারভিন মিতু, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জিটিভির তায়িব অনন্ত নির্বাচিত হয়েছেন।

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

‎পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র

চাকরি ও বিনিয়োগের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তাঁরা করা হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক মন্ত্রী ফরহাদ ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ