হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ভাড়াটের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাড়িওয়ালা আটক

জহিরুল আলম পিলু 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ভাড়াটের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাসুদ ভূঁইয়া (৩৮) নামের এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ এপ্রিল ডগাইর নতুনপাড়া এলাকার নিজ বাড়িতে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। মাসুদ ভূঁইয়া কালু ভূঁইয়া রোড এলাকার মৃত অহিদ উল্ল্যাহ ভূঁইয়ার ছেলে।

তাঁর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে ডেমরা থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী মো. শামীম। ফলে গতকাল রাতেই ডগাইর নতুনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। আদালত মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মো. শামীম তাঁর স্ত্রী-সন্তানসহ আট মাস ধরে মাসুদের বাড়িতে ভাড়া থাকেন। শামীম একজন ঝালমুড়ি বিক্রেতা। শুরু থেকেই বাড়িওয়ালা ও শামীমের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।

ফলে মাসুদ প্রায়ই তাঁদের বাসায় যাতায়াত করতেন। গত ২২ এপ্রিল দুপুরে শামীম বাজারে গেলে এই সুযোগে মাসুদ তাঁর ঘরে প্রবেশ করে তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ও তাঁর স্বামী ঘরে প্রবেশ করেন। এ ঘটনায় মাসুদ উল্টো শামীমকে এলোপাতাড়ি মারধর করেন এবং মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যান।

পাকিস্তানের হাইকমিশনারকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পল্লবীতে আবার গুলিতে আহত দুজন, মাদক কারবারের জের—ধারণা পুলিশের

মিরপুরে আবার বিএনপি নেতাকে গুলি, মাথা-পেটসহ ৩ অংশে বিদ্ধ

অবৈধভাবে ইতালি-যাত্রা: দেড় বছর ধরে খোঁজ নেই যুবকের

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি স্ত্রীর

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, চার শিশুসহ আটক ৭

সাভারে পুলিশের অভিযানের মধ্যে ছাত্রদল নেতার মৃত্যু, পাঁচ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩