হোম > সারা দেশ > ঢাকা

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় পিকআপভর্তি যাত্রী, ব্যারিকেড ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিকআপভর্তি কিছু ব্যক্তির সঙ্গে টোল প্লাজার কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে প্লাজার ব্যারিকেড ভেঙে ফেলেন পিকআপ ভ্যানের ব্যক্তিরা।

আজ বুধবার সকাল ৯টার কিছু পরে ঘটে যাওয়া এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপ ভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলছেন। সে সময় অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এই বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু লোকজন পিকআপ ভ্যানে যাচ্ছিল। আমরা তো এভাবে পিকআপ ভ্যান এলাউ করি না। মোটরসাইকেল, সিএনজি বা পিকআপে এভাবে লোকজন এলাউ করা হয় না। টোল প্লাজায় তাদের এভাবেই বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সে সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তারা এমন ঘটনা ঘটান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।’ 

তবে পিকআপ ভ্যানে কারা ছিল এ তথ্য দিতে পারেননি প্রকল্প পরিচালক।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২