হোম > সারা দেশ > ঢাকা

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের চাঁদনীঘাট এলাকায় রাস্তা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক এক দিন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার উপপরিদর্শক মো. আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাঁদনীঘাটের কেবি চন্দ্র রোডের একটি সরু গলিতে নবজাতকের লাশ পাওয়া যায়। একটি কালো পলিথিনে মুড়িয়ে ফেলে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে।

মো. আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় নবজাতককে সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২