হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হোস্টেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছয়তলার ছাদ থেকে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বাংলা কলেজে পড়াশোনা করতেন। 

সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১০ মহুয়া মঞ্জিল ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন রাদিয়া তেহরিন। তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, রাদিয়া তেহরিন ব্যতিক্রম হোস্টেলে থেকে মিরপুর বাংলা কলেজে অনার্স প্রথম বর্ষে (বাংলা বিভাগ) পড়াশোনা করতেন। প্রাথমিকভাবে জানা যায়, হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে তিনি নিচে পড়েন। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, মৃত্যুর কারণসহ বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। রাদিয়ার গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সাইফুল ইসলাম।

হারিয়ে গেছে কারওয়ান বাজারের পরিচিত সড়ক

অবৈধ দখল উচ্ছেদে দর বেড়েছে ফুটপাতের

কেরানীগঞ্জে কারখানায় আগুন: মূল ফটক বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে

রাজধানীতে হত্যা মামলার আসামি ‘চাপাতি শাওন’ গ্রেপ্তার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের পর চার্জশিটভুক্ত দুই আসামির জামিন

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

প্রশ্নপত্র ফাঁসের সেই আবেদ আলীর বিও হিসাব জব্দের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইটিসি চালু: প্রতি যানবাহনে লাগবে ডিভাইস, দাম কত–যেভাবে মিলবে