হোম > সারা দেশ > ঢাকা

রাজশাহীতে বাসচাপায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুরের সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো—ভ্যানচালক মো. সিরাজ (৫০) ও ভ্যানের আরোহী শিশু আব্দুল্লাহ্ (১২)। আহতরা হলো—নিহত শিশুর বাবা কুদ্দুস (৪৫) ও তার বোন নাফিজা (১৫)। 

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের স্বজনেরা বলেন, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌঁছালে বাসটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয়েছে আরও দুজন। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, হতাহতরা একদিলতলা হাটে পান বিক্রি করে তাঁদের গ্রাম বড়াইলে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে