হোম > সারা দেশ > ঢাকা

নর্থ সাউথ শিক্ষার্থীর মৃত্যু: খিলক্ষেত থানায় মামলা

উত্তরা প্রতিনিধি

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন তাঁর বাবা নূর মোহাম্মদ মামুন।  

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তাঁর বাবা নূর মোহাম্মদ মামুন শুক্রবার সন্ধ্যায় বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। মামলা নং-০১ (৪) ২২।

এদিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল (রোববার) সকালে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজকে উদ্ধার করে। পরে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড