হোম > সারা দেশ > ঢাকা

শহীদজায়া সারা আরা মাহমুদ মারা গেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদের সঙ্গে মেয়ে শাওন মাহমুদ। ছবি: সংগৃহীত

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ এর সুরকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ইস্কাটনের বাসভবনে তাঁর মৃত্যু হয়।

সারা আরা মাহমুদের ভগ্নিপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাসির উদ্দীন ইউসুফ জানান, সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াণকালে তিনি তাঁর একমাত্র কন‍্যা শাওন মাহমুদ, কন‍্যার জামাতা, তিন ভাই ও দুই বোন রেখে গেছেন।

আগামীকাল সোমবার বাদ জোহর ইস্কাটনের নূর নগর জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা নাই। চলে গেছে। ভাষার মাসেই চলে গেলেন তিনি।’

১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায়। এরপর শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মতো তিনিও আর ফিরে আসেননি।

আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনসংগ্রাম। সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

১৯৭১ সালে ঢাকার রাজারবাগের উল্টো দিকের বাসা থেকে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী, সেদিনের ঘটনার সাক্ষীও ছিলেন তিনি। সেই বর্ণনা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা মাহমুদ।

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

নির্যাতনের জেরে কেরানীগঞ্জে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ২০

ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি

হোলি আর্টিজান এখন ‘ওরো বেকারি’ নামে জমজমাট