হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নিহত ডালিয়া আক্তার। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর এলাকা থেকে ডালিয়া আক্তার (৪৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

আজ শুক্রবার সকালে আব্দুল্লাহপুরের রসুলপুর এলাকার সোনালী ব্যাংক ভবনের চারতলায় (তিন তলার ফ্ল্যাট) নিজ বাসায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের আলামত সংগ্রহ শেষে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে ডালিয়া আক্তার ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তাঁর দুই মেয়ে নদী ও লিজা বিবাহিত এবং তাঁরা নিজ নিজ শ্বশুরবাড়িতে থাকেন।

নিহত ডালিয়ার ছোট মেয়ে লিজা অভিযোগ করে বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যুব মহিলা লীগের নেত্রী ছিলেন। পাশাপাশি তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আমার মাকে পরিকল্পিতভাবে ও অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।’

অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক বলেন, প্রাথমিক তদন্তে নিহতের নাম ডালিয়া বেগম এবং তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য ও কারণ উন্মোচিত হবে।

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়