হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর নাবিস্কো মোড় থেকে বিদেশি পিস্তলসহ ২ ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। আটকেরা হলেন মো. জহিরুল ইসলাম (২১) ও মো. লিয়াকত আলী লিমন (৩৩)।

গতকাল শনিবার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি জানান, আটক জহিরুল ইসলামের পরিহিত প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে লিয়াকত আলী লিমনের দেওয়া তথ্যে তাঁর বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো অবস্থায় আরও দুটি তাজা গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁরা অস্ত্র দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতেন।

র‍্যাব-২-এর পক্ষ থেকে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে