হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে ঘুমের মধ্যে দগ্ধ: বাবা-মায়ের পর চলে গেল শিশু রাফিয়াও

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মায়ের পর মারা গেল দগ্ধ শিশু রাফিয়া (৩.৫)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে রাফিয়ার মা ইতি (৩০) আর বিকেলে মারা যান তার বাবা রিপন (৪০)।

রাফিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালিসহ শিশুটির শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে রাখা হয়েছিল আইসিইউ’তে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে বিকট একটি শব্দ পান তাঁরা। এরপর ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ইতি, তাঁর স্বামী রিপন ও তাঁদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসানো। দরজা-জানলা ভেঙে গেছে। তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল বলে ধারণা করছেন। রাতে মশার কয়েল থেকে বিস্ফোরণ ঘটেছে।

বাঁচানো যায়নি রাস্তা থেকে উদ্ধার অনাথ শিশু মাহিকেও

মওদূদীর তফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার যুবক কারাগারে

মিরপুর ১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট