হোম > সারা দেশ > ঢাকা

‌বি‌ধি‌নি‌ষেধহীন রাজধানীর প্রথম সকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ১৪ দিন পর রাজধানীর সড়কে নেমেছে গণপরিবহনসহ অন্য সব যান। রাজধানী যেন হারিয়ে যাওয়া রূপ ফিরে পেয়েছে। সেই সঙ্গে ফিরে এসেছে শহরের কোলাহল। পেশাজীবীরা ছুটছেন কর্মস্থলে। কেউবা যাচ্ছেন ঢাকার বাইরে গ্রামের বাড়িতে। 

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান নিষেধাজ্ঞা আট দিনের জন্য শিথিল করেছে সরকার। শিথিল হওয়ার প্রথম সকালে রাজধানীর দৃশ্য এমনটাই ছিল।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মধ্যবাড্ডা, গুলশান, শাহজাদপুর, কুড়িল, মহাখালী এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে তীব্র যানজট। গণপরিবহনসহ অন্য সব যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। 

বিধিনিষেধ তুলে নিয়ে স্বাভাবিক করায় স্বস্তির পাশাপাশি শঙ্কার কথাও বলছেন নগরীর কর্মজীবীরা। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শায়রুল বলেন, ‘এত দিন পর কাজে যাচ্ছি। ভালোই লাগছে। তবে এভাবে লকডাউন তুলে নেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

মধ্যবাড্ডায় স্টারলাইন কাউন্টারে ফেনী যাওয়ার উদ্দেশে বাসের অপেক্ষায় বসে থাকা মিজান বলেন, ‘ঈদের আগে লকডাউন তুলে দেওয়ায় ভালো হয়েছে। আমাদের তো বাড়ি যাওয়া লাগবে। কিন্তু ঈদের পর কীভাবে আসব, সেই চিন্তা করেছি।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে