হোম > সারা দেশ > ঢাকা

কাফন পরে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় জড়িয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল। ঢাকার তেজগাঁও এলাকায় তোলা। ছবি: মেহেদী হাসান

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিলে প্রথম সারির শিক্ষার্থীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে নেমে আসেন রাজপথে। ঢাকা তেজগাঁও পলিটেকনিক লতিফ হলের গেট থেকে শুরু হয়ে সাতরাস্তা প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভের সময় রাজধানীর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

কাফনের কাপড় জড়িয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল। ছবি: আজকের পত্রিকা

তা ছাড়া একই সময়ে সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই ধরনের মিছিলের আয়োজন করেন।

মিছিল চলাকালীন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী অমিত হাসান বলেন, ‘আমাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক ফলপ্রসূ হয়নি। সরকার চায় না বিষয়টি সমাধান হোক। যত দিন দাবি পূরণ না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়ব না।’

পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

এর আগে আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানোয় রেল অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে গতকাল তিন ঘণ্টা বৈঠক করেন কারিগরির শিক্ষার্থীরা। পরে আলোচনা সন্তুষ্ট হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

বুধবারও (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কেও অবস্থান নেন তাঁরা।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে