হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবুল হোসেন (৫০) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মুগদার মান্ডা বড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শ্রমিককে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যায়। 

আবুল হোসেনের সহকর্মী মো. জাহাঙ্গীর হোসেন জানান, তাদের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাইকেলতলা গ্রামে। বর্তমানে মান্ডার ওই নির্মাণাধীন ভবনেই থাকত। আবুল হোসেন রাজমিস্ত্রীর কাজ করত। 

তিনি আরও জানান, ঘটনার সময় ওই ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিল সে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদা থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবন থেকে পরে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে