হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-১০। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

অটোরিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে র‍্যাব-১০-এর একটি টহল দল শনিবার দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায় বসবাস করে। আজ দুপুরে শিশুটির মা-বাবা বাসায় ছিল না। এই সুযোগে ধর্ষক শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাসা থেকে বের করে ঘুরতে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশাচালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র‍্যাব-১০-এর টহলরত টিমকে জানান।

অটোচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, যুবকটি শিশুটিকে নিয়ে ঝিলমিল এলাকায় যাওয়ার জন্য আমার রিকশায় ওঠে। রিকশায় ওঠার পর যুবকটির কথাবার্তায় সন্দেহ হয়। এরপর আমি তাদের ঝিলমিল এলাকায় নামিয়ে ঘটনাটি বোঝার জন্য একটু দূরে গিয়ে অপেক্ষা করতে থাকি। এ সময় যুবকটি শিশুটিকে নিয়ে একটি ঝোপের ভেতর যায় এবং সেখান থেকে শিশুটির কান্নার শব্দ পাই। তখন আমি দ্রুত র‍্যাব-১০ কে জানাই। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে আটক করে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। আসামি র‍্যাবের হেফাজতে আছে। র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

উত্তরায় দেড় মাসে ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি

পল্লবীতে শিশু হত্যা: তদন্ত কর্মকর্তাকে ফরেনসিক প্রতিবেদন দিয়েছে সিআইডি

পল্লবীর শিশু হত্যা মামলা পরিচালনায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটের আকর্ষণ ‘রাজা বাবু’

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা আরেক মামলায় গ্রেপ্তার

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২