হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে সংযোগ নেওয়াসহ বিভিন্ন কারণে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০টি ডাইং ও ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশগত ছাড়পত্র না থাকা, অবৈধভাবে সংযোগ নেওয়া, কারখানায় তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আজ সোমবার হাজী আব্দুল বারেক রোডের আগানগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে বন্ধ করে দেওয়া কারখানাগুলো হলো, সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযানে উপস্থিত থেকে সার্বিক নির্দেশনা দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহবুব জামিল ও উপপরিচালক মো. সৈয়দ আহমেদ কবির। এ ছাড়া ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও কেরানীগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

মিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা

আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল

আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া