হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলে সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটক

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার রাত ২টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করেন আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভুয়া চিকিৎসকের নাম সজীব দাস পার্থ (২১)। তাঁর বাবার নাম রানেশ চন্দ্র দাস। তাঁর সহযোগীর নাম মানিক মিয়া (২২)। মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আর সজীব দাসের বাড়ি মৌলভীবাজার জেলার রাজানগর থানায় বলে জানিয়েছেন তাঁরা।

রাতে সজীব দাস নামে ওই যুবক চিকিৎসকের অ্যাপ্রন পরে আর তাঁর সঙ্গে থাকা অপর যুবক সিভিলে ২ নম্বর ভবনের নিচে রোগীদের সঙ্গে কথা বলছিলেন। তখন হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করেন। তখন ওই রোগী পড়ে যান। রোগীকে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক।

বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে তাঁরা ওই দুই যুবককে ধরে পরিচয় জানতে চান। তখন নিজেদের তাঁরা চিকিৎসক বলে পরিচয় দেন। তবে তাঁরা কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি। সন্দেহ হলে তাঁদের হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছেন। তাঁরা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিলেন। বিস্তারিত তদন্তের জন্য তাঁদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে