হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন, হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোপীবাগ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনে দিকে আসছিল।

আজ শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ ট্রেনটি দাউ দাউ করে জ্বলতেদেখেন তাঁরা । এতে কত যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেই আগুনে দগ্ধ হয়ে একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ— বিষয়টি যাচাই করা হচ্ছে।’

ফায়ার সার্ভিস সূত্র বলছে, ঢাকা এলাকায় দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন দেয়। খবর পেয়ে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগি একেবারে পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা। ভেতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপণের কাজ করছি।’

গত বছর ২ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) নতুন রুটে যাত্রা শুরু করে। ট্রেনটি বেনাপোল ছাড়ে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছানোর সময় রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়ে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়।

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি

টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি সড়কে জলাবদ্ধতা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, ৪০ মামলা