হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৮১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান। ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। দুর্ঘটনার পর ভবনের ও রেস্টুরেন্টগুলোর নানা অনিয়ম সামনে চলে আসে। পরে অভিযানে নামে পুলিশ।

গত ২৪ ঘণ্টার অভিযানে পাঁচ মামলায় ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটক ব্যক্তিদের বেশির ভাগই রেস্টুরেন্টের ম্যানেজার। তাঁদের কাছে রেস্টুরেন্ট পরিচালনার বৈধ সব ডকুমেন্টস চাওয়া হয়েছে। এসব ডকুমেন্টস দেখে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ওয়ারী ডিভিশনের ডিসি ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা র‍্যানকিন স্ট্রিটের ভবনগুলোতে অভিযান পরিচালনা করছি। আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই।’

রাজধানীতে মধ্যরাতে চায়ের দোকানে কুপিয়ে হত্যা

রাজধানীতে অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা: ২ বছর পর গ্রেপ্তার বাসার গাড়িচালক

সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত

আরেক হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী আত্মসমর্পণের পর কারাগারে

সাগর-রুনি হত্যা: ১২৭ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২২ জুলাই