হোম > সারা দেশ > ঢাকা

ইবনে সিনা হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ

ঢাকার বেসরকারি ইবনে সিনা হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের অবহেলায় কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ১৯ মার্চ পলি সাহার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী।

ঘটনার পর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ১৯ মার্চ অধ্যাপক ডা. ফারহানা দেওয়ানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা আদেশে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পলি সাহা ১৮ মার্চ সকাল ৯টায় সন্তান প্রসবের জন্য কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেদিন বেলা আড়াইটায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান জন্ম হয়। পরদিন  ১৯ মার্চ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে মৃত ঘোষণা করেন। 

২০ মার্চ বুধবার পলি সাহার স্বামী আশীষ রায় অভিযোগ করেন, চিকিৎসা অবহেলায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘চিকিৎসাকালে সন্তান জন্মদান এবং পরবর্তীতে আরও একটি—মোট দুটি অস্ত্রোপচার করতে হয়েছে পলি সাহার। অস্ত্রোপচারকালে তার প্রচুর রক্তক্ষরণ হয়। কিন্তু চিকিৎসকরা এটা বন্ধে পদক্ষেপ নেয়নি।’

বেদখলে থাকা সরকারি জমি উদ্ধারে গড়িমসি

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার