হোম > সারা দেশ > ঢাকা

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, টানা বৃষ্টিতে মানুষের ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি আজও অব্যাহত রয়েছে।

সোমবার সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ। বৃষ্টির  কারণে যানবাহনের সংকট দেখা গেছে। অফিসগামী মানুষ পড়েছে বেশি অসুবিধায়।  আজ সারা দিন দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হতে পারে। তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে,গভীর নিম্নচাপটির ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে