হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের গাড়ির লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়। 

বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। 

সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’ 

খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’ 

বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।

বাড্ডায় এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালে মারধরের শিকার ডা. নাসির ঢামেকে ভর্তি, অবস্থা স্থিতিশীল

জাবিতে প্রক্টর অফিসে তালা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে জেরা মেঘনাঘাটে গ্যাস বিস্ফোরণে আরও এক কর্মচারীর মৃত্যু

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও আশপাশের এলাকায়

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের