হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা আইনজীবী সমিতির শেষ দিনের ভোট গ্রহণ চলছে

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা আইনজীবী সমিতি(বার) এর ভোটগ্রহণ শুরু চলছে।

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ শুরু চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ।

এর আগে গতকাল বুধবার প্রথম দিনে ভোট দিয়েছেন ২ হাজার ৭৫৯ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ৭৩১ জন আইনজীবী।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

গতকাল প্রথম দিনে খুবই কমসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। বৈরী আবহাওয়া ও একটি পক্ষ নির্বাচন না করায় ভোটারের উপস্থিতি কম ছিল বলে ধারণা করছেন আইনজীবীরা।

এদিন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আইনজীবীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের প্রতিনিধি নির্বাচন করবেন।

বোরহান উদ্দিন আরও বলেন, তবে এবারের নির্বাচনে আলোচিত দিক হলো—আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা কোনো প্যানেল দিতে পারেননি। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুই দশকের বেশি সময় ধরে একই প্যানেলে নির্বাচন করা বিএনপি ও জামায়াত পৃথক প্যানেল দিয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের আইনজীবী নেতা নির্বাচনে বিএনপি ও গণ অধিকার পরিষদ-সমর্থিত আইনজীবীরা লড়ছেন ‘নীল প্যানেলে’ (বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল), অন্যদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছেন ‘সবুজ প্যানেলে’ (আইনজীবী ঐক্য পরিষদ)। প্রতিটি প্যানেল থেকে ২৩ জন করে ৪৬ জন ও স্বতন্ত্র আটজনসহ মোট ৫৪ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।

অনুকূল পরিবেশ না থাকায় এবার আওয়ামী লীগ-সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ (সাদা প্যানেল) নির্বাচনে অংশ নিচ্ছে না। কিছু আওয়ামীপন্থী আইনজীবী স্বতন্ত্র হিসেবে লড়তে চাইলেও ‘অনুমতি’ না মেলায় তাঁরা অংশ নিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সুষ্ঠু ভোট ও বিজয়ের প্রত্যাশা করছে বিএনপিপন্থী নীল প্যানেল ও জামায়াত-সমর্থিত সবুজ প্যানেল।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব ও মোহাম্মদ শহিদুল্লাহসহ আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনার মামলায় ইমির জামিন

রাজধানীর উত্তরায় ২৬০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৪, আরসা ও তেহরিক-ই-তালেবানের দিকে ইঙ্গিত

আশুলিয়ায় দুই দিনের ব্যবধানে দুই বাড়িতে ডাকাতি, আতঙ্কে বাসিন্দারা

সাভারে শিক্ষার্থীকে পিটিয়ে আহতের অভিযোগ স্কুলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে

‘শ্রম আইনের সংশোধনী পর্যাপ্ত নয়’