হোম > সারা দেশ > ঢাকা

কিউকম ডট কমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম। ফাইল ছবি

প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পরোয়ানা জারির নির্দেশ দেন।

এই মামলায় আজ কিউকমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের আদালতে হাজির হওয়ার তারিখ ধার্য ছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ১৩ আগস্ট প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আদালতে মামলা করেন প্রতারণার শিকার হওয়া মেহেদি হাসান ফয়সাল।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালের ২৭ জুন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের ‘বিগ বিলিয়ন রিটার্নের’ ক্যাম্পেইন থেকে থ্রি এস করপোরেশনের বিডির মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয়ের আদেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কিউকম ডটকম মালামাল সরবরাহ করেনি। আবার টাকাও ফেরত দেননি।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে