হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য: বিএনপি নেত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর উসকানিমূলক বক্তব্য দেওয়া ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ তারিখ ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। সাবেক সংসদ সদস্য সুলতানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ওই দিনই সুলতানাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ৯ নভেম্বর আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহাম্মেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।

উল্লেখ্য, সুলতানা আহাম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে