হোম > সারা দেশ > ঢাকা

হেফাজতের আরও এক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী কমিটির সহ-দপ্তর সম্পাদক মাওলানা এহেতাসুমুল হক সাখী বিন জাকিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর আরমানীটোলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, মাওলানা এহেতাসামের বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ নিয়ে এখন পর্যন্ত হেফাজতের অন্তত ১৪ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালেই মানিকগঞ্জ থেকে হেফাজতের ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিবকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‍্যাব)।

গত ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে আন্দোলনের নামে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে