হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এনসিটিবির চেয়ারম্যান ইউসুফ ফারুক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ ফারুক রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান। এরপর ওই এলাকার অরোরা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে সাংবাদিক ইশতিয়াক হাসান বলেন, তাঁর বাবা মো. ইউসুফ ফারুক ব্যাংকের কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এরপর তাঁকে এক রিকশাচালকসহ মোটরসাইকেল আরোহীরা উদ্ধার করে অরোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।

ইউসুফ ফারুককে গ্রামের বাড়ি নোয়াখালীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

তবে এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালককে শনাক্ত করা যায়নি।

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী আদালতে

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি