হোম > সারা দেশ > ঢাকা

সম্মেলনে প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে এই নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই সাজানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আপনারা জানেন, বিশ্বের যত বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি রিস্কে আছেন শেখ হাসিনা। একাত্তরের পরাজিত শক্তিরা বারবার তার জীবননাশের চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, টুঙ্গিপাড়ায় বোমা হামলাসহ অনেক ঘটনাই ঘটেছে। এসব বিষয় সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সুনির্দিষ্ট কোনো থ্রেট আছে বলে মনে করি না। জঙ্গিদের পক্ষ থেকেও না, আমরা ইতিমধ্যেই পালিয়ে যাওয়া দুই জঙ্গির সহযোগীদের অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করতে পারব।’ 

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসবি, র‍্যাব ও সাদা পোশাকে কর্মকর্তারা কাজ করছেন। তিনি সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করে পরিকল্পনা করা হয়েছে। এর বাইরেও সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, আর্চওয়ে স্থাপনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, এসেছিলেন চাকরির ইন্টারভিউ দিতে

শিক্ষায় দলীয়করণ বন্ধ ও ধর্মীয় শিক্ষা জোরদারের দাবি

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন

মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

যানবাহনের গতিনিয়ন্ত্রণ করা গেলে নিরাপদ হবে সড়ক: ডিএনসিসি প্রশাসক

১০ বছর পর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোট, চেয়ারম্যান মোশাররফ

উপকেন্দ্রে আগুন: তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর একাংশ বিদ্যুৎহীন

রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সাবির ও তানিম রিমান্ড শেষে কারাগারে

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর